ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চিকিৎসা শেষে বাসায় ফিরলেন রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক: কয়েকদিনের চিকিৎসা শেষে অবশেষে বাসায় ফিরেছেন রুহুল কবির রিজভী। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়েছিল। সেখানে কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শরীরে জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। সামগ্রিকভাবে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ।
গত সপ্তাহে অসুস্থতা বাড়লে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা পরিচালিত হয়।
উল্লেখ্য, হাসপাতালে ভর্তি থাকার সময় গত বুধবার (১১ ফেব্রুয়ারি) তারেক রহমান তাকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত