ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬—উভয় আসন থেকে বিজয়ী হওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনি আইন অনুযায়ী একাধিক আসনে জয়ী হলেও কেবল একটি আসন ধরে রাখার সুযোগ থাকায় তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে তাঁকে লিখিতভাবে জানাতে হয় তিনি কোন আসনটি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে সংশ্লিষ্ট ব্যক্তির সবগুলো আসনই শূন্য ঘোষণার বিধান রয়েছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ঢাকার ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ (গুলশান-বনানী) এলাকায় তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে এই আসনে জয় নিশ্চিত করেন বিএনপি প্রধান।
অন্যদিকে, বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমান বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। তবে কৌশলগত কারণে তিনি নিজের স্থায়ী ঠিকানা ও এলাকার আসনটি ছেড়ে দিয়ে রাজধানীর আসনটিই বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তারেক রহমানের বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার ফলে সেখানে পুনরায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেই শপথ গ্রহণ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং