ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
তারেক রহমানের সঙ্গে নতুন মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা সামনে রেখে শপথ অনুষ্ঠান নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের নাসিমুল গণি জানান, সম্ভাব্য প্রধানমন্ত্রীর সঙ্গে আগামীকালের শপথ অনুষ্ঠান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে বিএনপির পক্ষ থেকে কিছু নির্দিষ্ট চাহিদা জানানো হয়েছে এবং সেগুলো গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সংসদের শপথ কক্ষেই সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানটি দক্ষিণ প্লাজায় আয়োজন করা হবে।
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ কোথায় ও কীভাবে হবে—এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর মতামত জানতে হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
এদিকে, সোমবারই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ড. নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষর করেন। এর আগে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়। পরে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্তভাবে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। সর্বশেষ আজ ড. নাসিমুল গণিকে পূর্ণাঙ্গভাবে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে