ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
ফারুকীর পোস্ট শেয়ার করে যা বললেন শাওন
বিনোদন ডেস্ক: বাংলা কথাসাহিত্যের অনন্য প্রতিভা, জনপ্রিয় লেখক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের আজ ৭৭তম জন্মবার্ষিকী। প্রজন্মের পর প্রজন্মের পাঠকের প্রিয় এই লেখকের স্মরণে দেশের বিভিন্ন স্থানে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও, আজকের দিনে তা অনেকটাই সীমিত হয়ে পড়েছে।
বাংলা সাহিত্যে এক অনন্য ধারা তৈরি করেছিলেন হুমায়ূন আহমেদ। তাঁর গল্প, উপন্যাস, নাটক ও সিনেমা সাধারণ মানুষের জীবনের হাসি-কান্না, প্রেম-বিরহ ও সমাজ বাস্তবতার সহজ অথচ গভীর চিত্র ফুটিয়ে তুলেছে। কথাসাহিত্যিক থেকে চিত্রনাট্যকার, আবার চলচ্চিত্র নির্মাতা প্রতিটি ভূমিকায় তিনি ছিলেন এক ভিন্ন মাত্রার গল্পকার, যিনি বাংলাদেশের বিনোদন ও সংস্কৃতিকে নতুন মাত্রা দিয়েছিলেন।
তবে এই দিনটি ঘিরে বিশেষ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তাঁর আয়োজনে “Celebrating Bangladeshi Legends” শিরোনামে হুমায়ূন আহমেদকে নিয়ে দিনব্যাপী কর্মসূচির কথা জানানো হয়।
কিন্তু আজ (১৩ নভেম্বর) সারাদেশে আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির কারণে সেই আয়োজনে অনিশ্চয়তা দেখা দেয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, লকডাউনের প্রেক্ষিতে এ আয়োজন বাস্তবায়ন কীভাবে হচ্ছে, সে বিষয়ে তারা কিছু জানে না।
এ প্রসঙ্গে হুমায়ূন আহমেদের স্ত্রী, অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “জনগণ ‘সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজে হুমায়ূন আহমেদ এর জন্মদিন উদযাপনের বিস্তৃত আয়োজনে অংশগ্রহণ করার জন্য আজ সারাদিন ধরে সংস্কৃতি উপদেষ্টার বাসায় অবস্থান করছে।”
তিনি আরও মন্তব্য করেন, “এই অবস্থাকেই অনেকে স্বৈরাচারের লকডাউনের সফলতা বলে প্রচার করছে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ
- ব্রাজিল বনাম জাপান: প্রথমার্ধের খেলা শেষ-দেখুন সরাসরি