ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইউরোপের বাজারে রেনেটার নতুন পণ্য উন্মোচন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি নরডিক বাজারে গুরুত্বপূর্ণ সম্প্রসারণের অংশ হিসেবে এমানটেডিন ক্যাপসুল সফলভাবে উন্মোচন করেছে। কোম্পানিটি জানিয়েছে, তারা ফিনল্যান্ডে পার্কাডিন নামে এমানটেডিন ১০০ এমজি ক্যাপসুল চালু করেছে, যা এই দেশে এমানটেডিন-এর প্রথম এবং একমাত্র নিবন্ধিত জেনেরিক ঔষধ। একই সঙ্গে ডেনমার্ক, সুইডেন এবং নরওয়েতেও এটি চালু করা হয়েছে।
রেনাটার এই পণ্যটি তাদের ইউরোপ জিএমপি অনুমোদিত রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাসিলিটিতে তৈরি করা হয়েছে। ঔষধটি পার্কিনসন্স রোগের লক্ষণগত চিকিৎসার জন্য নির্দেশিত এবং এটি মনোথেরাপি হিসাবে অথবা লেভোডোপা-এর সংমিশ্রণে ব্যবহার করা যেতে পারে।
এই উন্মোচনটি রেনাটার বৈশ্বিক সম্প্রসারণে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এটি ইউরোপজুড়ে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করবে এবং বিশ্বব্যাপী উচ্চ-মানের, সহজলভ্য ঔষধ সরবরাহের প্রতিশ্রুতিকে আরও জোরালো করবে বলে কোম্পানিটি আশা প্রকাশ করেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)