ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মুনাফায় বড় প্রবৃদ্ধির কারণ জানাল খান ব্রাদার্স
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটিডে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) সময়ে মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখিয়েছে। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) তিনগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে ১৭ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল মাত্র ০৩ পয়সা।
এছাড়া, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল শূন্য পয়সা। কোম্পানির প্রতি শেয়ারে সম্পদমূল্য (এনএভি) সেপ্টেম্বর ৩০, ২০২৫ শেষে দাঁড়িয়েছে ১২ টাকা ২৫ পয়সা, যা জুন ৩০, ২০২৫ শেষে ছিল ১২ টাকা ০৭ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, চলতি প্রান্তিকে তাদের টার্নওভার আগের বছরের তুলনায় বেড়েছে ৩ কোটি ৯২ লাখ ৪ হাজার ৮৬৫ টাকা। তবে আশ্চর্যের বিষয় হলো, এ সময়ে কোনো অতিরিক্ত কর্মী নিয়োগ ছাড়াই এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিদ্যমান শ্রমিক ও কর্মচারীর দক্ষতা এবং মেশিনারিজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ফলে উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
কোম্পানি জানায়, কঠিন সময়েও কোনো কর্মীকে ছাঁটাই করা হয়নি। বরং একই জনবল নিয়েই উৎপাদন অব্যাহত রেখে স্থানীয় বাজারে বিক্রয় (লোকাল সেলস) শুরু করেছে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এই নতুন বাজার সম্প্রসারণ এবং ব্যয় নিয়ন্ত্রণই কোম্পানির ইপিএসে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)