ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ নির্ধারিত হবে মার্জিন ঋণ নীতিমালার ভাগ্য
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আলোচিত মার্জিন ঋণ নীতিমালা নিয়ে আজ ঘোষণা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ রায়। বিনিয়োগকারীদের দাবি, নতুন বিধিমালা সাধারণ বিনিয়োগকারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং বড় বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করেছে।
এই ইস্যুতে বিনিয়োগকারীদের পক্ষে একটি রিট আবেদন দায়ের করেন এস. এম. ইকবাল হোসেন। রিটটির পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল এবং অ্যাডভোকেট কামাল হোসেন। গতকাল বুধবার (১১ নভেম্বর) হাইকোর্টে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে ব্যারিস্টার কায়সার কামাল রিটের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক প্রণীত মার্জিন ঋণ বিধিমালায় সাধারণ বিনিয়োগকারীদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নতুন নীতিমালা বড় বিনিয়োগকারীদের সুবিধা দিতে তৈরি করা হয়েছে, যেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপেক্ষা করা হয়েছে।
তিনি বলেন, “এই বিধিমালায় ৫ লাখ টাকার নিচে বিনিয়োগকারীদের মার্জিন ঋণের আওতায় আনা হয়নি, যা সংবিধানের ২৭ অনুচ্ছেদে বর্ণিত ‘আইনের দৃষ্টিতে সমতা’ নীতির পরিপন্থী।” তিনি আরও বলেন, এই বিধিমালায় ছাত্র-ছাত্রী ও গৃহিণীদেরও ঋণ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, যা নাগরিক অধিকারের পরিপন্থী।
বিনিয়োগকারীদের আইনজীবীরা আরও অভিযোগ করেন, বিএসইসির নিজস্ব নীতিমালা অনুযায়ী কোনো বিধি তৈরির আগে জনগণের মতামত যাচাই করতে হয় এবং এজন্য দুটি বহুল প্রচারিত জাতীয় দৈনিকে খসড়া নীতিমালা প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মার্জিন ঋণ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের সময় বিএসইসি তা করেনি, ফলে নীতিমালাটি আইনি বৈধতা হারিয়েছে।
অন্যদিকে, আদালতে বিএসইসির পক্ষে সরকারী আইনজীবিরা দাবি করেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য এবং বাজারে সুষমতা আনতে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। তাদের মতে, সীমিত আকারে ঋণ সুবিধা দেওয়া শৃঙ্খলা শেয়ারবাজারে বজায় রাখার একটি উপায়।
রিটের শুনানি শেষে আদালত আজ বৃহস্পতিবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন। এই রায়ের মাধ্যমে দেশের শেয়ারবাজারে মার্জিন ঋণের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার বিশ্লেষকরা বলছেন, রায়টি যদি সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে যায়, তবে তা বাজারে ইতিবাচক মনোভাব তৈরি করতে পারে। অন্যদিকে, নীতিমালা বহাল থাকলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ঋণসুবিধা আরও সীমিত হয়ে পড়তে পারে।
সব মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আজ গভীর আগ্রহ ও উৎকণ্ঠা—কী হতে যাচ্ছে মার্জিন ঋণের ভাগ্য, সেটিই এখন সবার নজরে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে