ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঢাকার পথে সমিত, জানালেন নেপাল ম্যাচে নামবেন কিনা
সরকার ফারাবী
সিনিয়র রিপোর্টার
সরকার ফারাবী: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে দেশের পথে রওনা হয়েছেন কানাডা প্রিমিয়ার লিগের ফুটবলার সমিত সোম। কানাডার কাভালরি এফসি-র এই তারকা মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে।
আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তার মাত্র একদিন আগেই দলের সঙ্গে যুক্ত হচ্ছেন সমিত। ফলে ম্যাচের আগে মাত্র একদিনই দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পাবেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, সমিত ঢাকায় পৌঁছানোর পরপরই জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরার তত্ত্বাবধানে অনুশীলনে যোগ দেবেন। কাবরেরা জানিয়েছেন, তিনি প্রথমে সমিতের শারীরিক অবস্থা ও ফিটনেস মূল্যায়ন করবেন।
মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শেষে তিনি বলেন, আজ রাতে সমিত আসবে, দেখে নিতে হবে তার অবস্থার উন্নতি কতটা। আমাদের লক্ষ্য হলো ভারত ম্যাচের আগে তাকে পুরোপুরি তৈরি করা। আশা করছি, নেপালের বিপক্ষেও সমিত ও হামজা দুজনেই মাঠে নামতে পারবে।
এর আগে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী সোমবার বিকেলে ঢাকায় এসে আজ (মঙ্গলবার) জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলনে অংশ নেন। কোচের ইঙ্গিত অনুযায়ী, তিনি নেপালের বিপক্ষে মূল একাদশে জায়গা পেতে পারেন। অন্যদিকে, সমিত সোম সম্ভবত খেলবেন বদলি হিসেবে।
বাংলাদেশ দলের দুই বিদেশফেরত তারকাকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। কোচ কাবরেরা মনে করছেন, হামজা ও সমিতের উপস্থিতিতে দলের মিডফিল্ডে গতি ও সৃজনশীলতা দুটোই বাড়বে।
বাংলাদেশ আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। আর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচটি হবে ১৩ নভেম্বর, একই সময়ে।
হাভিয়ের কাবরেরা বলেন, দলের সবাই এখন অনুশীলনে মনোযোগী। সমিত আসার পর আমরা পূর্ণ স্কোয়াড নিয়ে প্র্যাকটিস শুরু করব। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, নেপালের বিপক্ষে ম্যাচে সমিতের মাঠে নামা নির্ভর করছে তার জেটল্যাগ ও শারীরিক অবস্থার ওপর। তবে তিনি দলে ইতিবাচক শক্তি যোগ করবেন, এ বিষয়ে সন্দেহ নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে