ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড-এর ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে অবনমন করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকেই কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানি পরপর দুই বছর ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হলে সেটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। সেই নিয়মেই পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড-কে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তনের কারণে নতুন করে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে নিষেধ করা হয়েছে, যা মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।
এদিকে, টানা তিন অর্থবছর লোকসানের বেড়াজাল থেকে বেরিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৩৬৩ কোটি ৭০ লাখ টাকা নিট মুনাফা করেছে পাওয়ার গ্রিড। এরফলে জুলাই-সেপ্টেম্বর ২০২৫ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ৩ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৮১ পয়সা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’