ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ফের র্নির্বাচিত ফিলিস্তিনি বংশোদ্ভূত রাসুল
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আইনসভায় (নিম্নকক্ষ) ডেলিগেট হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত স্যামুল রাসুল।
তিনি ডেমোক্র্যাট দলের হয়ে ভার্জিনিয়ার রোয়ানোক এলাকা থেকে গত মঙ্গলবার অনুষ্ঠিত হাউজ অব ডেলিগেটস নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে এই বিজয় অর্জন করেন। এর আগে ২০১৫ সালে একই এলাকা থেকে তিনি প্রথমবার নির্বাচিত হয়েছিলেন। ৪৪ বছর বয়সী স্যাম রাসুল ভার্জিনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রোয়ানোক ভ্যালিতে বড় হয়েছেন। তার বাবা-মা ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর থেকে যুক্তরাষ্ট্রে চলে আসেন। পেশাগতভাবে তিনি একজন ফিজিক্যাল ট্রেইনার।
রাসুল ভার্জিনিয়া অঙ্গরাজ্যের তিনজন মুসলিম আইনপ্রণেতার একজন এবং যুক্তরাষ্ট্রে মাত্র সাতজন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাজনীতিবিদের মধ্যে অন্যতম। তার রাজনৈতিক জীবনজুড়ে বহুবার ইসলামবিদ্বেষী প্রচারণার মুখে পড়তে হয়েছে। প্রথম নির্বাচনে তাকে আল-কায়েদা অর্থায়ন করছে বলে মিথ্যা তথ্যসহ প্রচারপত্র বিতরণ করা হয়। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে সবসময় সরব ছিলেন এই রাজনীতিবিদ। ২০২৩ সালে ইসরায়েলি সামরিক বাহিনী গাজাবাসীর ওপর সর্বাত্মক হামলা শুরু করলে তিনি বহুবার এ নিয়ে মন্তব্য করেছেন। তিনি গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহতের ঘটনাকে ‘মানব ইতিহাসের সবচেয়ে ভয়ংকর জাতিগত নিধন’ এবং জায়নবাদকে ‘ধ্বংসাত্মক ও আধিপত্যবাদী মতাদর্শ’ বলে আখ্যা দিয়েছিলেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করার পর বিরোধীরা তাকে ইহুদিবিদ্বেষীর তকমাও দেয়।
তবে বিরোধীদের কোনো মিথ্যা প্রচারণাই তার জন্য নিম্নকক্ষের নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারেনি। বর্তমানে তিনি রোয়ানোক সিটি এলাকার প্রতিনিধিত্ব করছেন, যেখানে শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গসহ বিভিন্ন অভিবাসী তথা মিশ্র জাতির মানুষের বসবাস। প্রায় ৮৬ হাজার অধিবাসীর মধ্যে ৬০ শতাংশ শ্বেতাঙ্গ, ৩০ শতাংশ কৃষ্ণাঙ্গ এবং ১০ শতাংশ অন্যান্য জাতিগোষ্ঠী রয়েছে। এ এলাকা থেকে আগের নির্বাচনের তুলনায় ৫ শতাংশ ভোট বেশি পেয়েছেন স্যামুল রাসুল।
নির্বাচনে জয়ের পর স্যামুল রাসুল বলেন, ‘ভোটাররা সৎ রাজনীতি চান’। তিনি আরও বলেন, জনগণ জানে আমি তাদের জন্য কাজ করতে প্রস্তুত। এভাবেই নির্বাচন জেতা যায়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)