ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানালেন মিয়া গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার রোববার (৯ নভেম্বর) এক বিবৃতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহারের ঘটনায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন, যা অত্যন্ত বেদনাদায়ক এবং অনাকাঙ্ক্ষিত।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারি প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিকে যৌক্তিকভাবে বিবেচনা করে দ্রুত সমাধান করা সরকারের দায়িত্ব। শিক্ষকদের ওপর এমন কঠোর আচরণ শিক্ষা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ এবং শিক্ষার্থীদের ক্ষতি করতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন, যা শিক্ষার্থী, অভিভাবক এবং পুরো জাতিকে উদ্বিগ্ন করেছে। বিশেষ করে বার্ষিক পরীক্ষা আসন্ন থাকায়, এই সময় শিক্ষাব্যবস্থা অচল হয়ে পড়লে কোমলমতি ছাত্র-ছাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
জামায়াতের নেতা সরকারকে আহ্বান জানান, কঠোর অবস্থান থেকে সরে এসে শিক্ষকদের তিন দফা যৌক্তিক দাবির প্রতি সহানুভূতিশীল মনোভাব নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা হোক। তিনি বলেন, শিক্ষকদের আন্দোলনের দ্রুত সমাপ্তি ঘটিয়ে তাদের ক্লাসে ফিরিয়ে আনার উদ্যোগ নিন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)