ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
জাহানারা কাণ্ডে নতুন মোড়: মঞ্জুরুল-জ্যোতির বিরুদ্ধে মুখ খুললেন আরেক নারী ক্রিকেটার
সরকার ফারাবী
সিনিয়র রিপোর্টার
সরকার ফারাবী: নারী ক্রিকেটে পেসার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে যখন দেশের ক্রীড়াঙ্গন সরব, তখন আরও এক নতুন অধ্যায় যোগ হলো বিতর্কে। এবার মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। তিনি বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে সরাসরি skandaler কেন্দ্রে টেনে এনে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছেন।
‘জ্যোতি আমাকে দল থেকে সরাতে চেয়েছিল’
এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুমানা আহমেদ দাবি করেন, জ্যোতি অধিনায়ক হওয়ার পর থেকেই তাকে বাদ দেওয়ার পরিকল্পনা শুরু হয়। ধীরে ধীরে সেই পরিকল্পনা সফলও হয় বলে অভিযোগ তাঁর। রুমানার ভাষায়- ও (জ্যোতি) ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আমাকে টিম থেকে বাদ দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। শেষে সে সফলও হয়। তিনি আরও বলেন, টিম ম্যানেজমেন্ট তাঁকে পারফর্মার হিসেবে স্বীকৃতি দিলেও ‘আনফিট’ দেখিয়ে দল থেকে বাদ দেওয়া হয়। বিষয়টি তাঁর কাছে গভীর অন্যায় ও কষ্টের।
মঞ্জুরুল ইসলামের চরিত্র নিয়ে প্রশ্ন
রুমানা আহমেদ টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, মঞ্জুরুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, কিন্তু সেগুলো গোপন রাখা হয়েছে। তিনি বলেন, আমার কষ্ট লাগে এই ভেবে যে, বিষয়টা এত দিন চেপে রাখা হয়েছিল। আমি আগেও বলেছি উনি (মঞ্জুরুল) এমন ধরনের মানুষ। তবে, জাহানারা আলমের সাথে ঘটে যাওয়া ঘটনাটি তিনি নিজে প্রত্যক্ষ করেননি বলেও জানিয়েছেন।
দলে ‘স্বজনপ্রীতি ও আনুগত্যের রাজনীতি’
দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও কঠোর সমালোচনা করেন রুমানা। তাঁর মতে, অধিনায়ক জ্যোতি নিজের ঘনিষ্ঠ ও অনুগত খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে দল গঠন করেন। সিনিয়র খেলোয়াড়দের বাদ দিয়ে তরুণদের তোষণমূলক দলে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি। রুমানার মতে, যারা জ্যোতির অনুগত, শুধু তারাই দলে টিকে থাকে। অনেকে টিকে থাকার স্বার্থে ইচ্ছে করেই ওর পক্ষে থাকে।
বর্তমানে নারী ক্রিকেটে এই অভিযোগগুলো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে যখন জাহানারার অভিযোগ নিয়ে ইতিমধ্যে তদন্তের দাবি উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি