ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
নারী ক্রিকেটে নতুন অধ্যায়, বড় সিদ্ধান্ত নিল আইসিসি
স্পোর্টস ডেস্ক: নারী ক্রিকেটে আসছে নতুন যুগ। আইসিসির সর্বশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নারীদের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ানো হচ্ছে দলসংখ্যা। এখন থেকে নারীদের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল, আর টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবে ১২ দল।
আইসিসির এই সিদ্ধান্ত নারী ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সফলতার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত নারী বিশ্বকাপে দর্শক ও টেলিভিশন দর্শনের রেকর্ড সৃষ্টি হওয়ার পর বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা নারী ক্রিকেটে আরও বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি শেষ হওয়া নারী বিশ্বকাপের সাফল্যের ভিত্তিতে আমরা নারী ক্রিকেটের বিকাশে নতুন পদক্ষেপ নিচ্ছি। বিশ্বকাপে রেকর্ড দর্শক উপস্থিতি আমাদের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে।”
২০০০ সাল থেকে নারী ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বে সর্বোচ্চ আটটি দল খেলেছে। তবে ২০২৯ সালের বিশ্বকাপে খেলবে ১০টি দল, যেখানে মোট ম্যাচ হবে ৪৮টি। সর্বশেষ আসরে ৮ দল অংশ নিয়েছিল ৩১টি ম্যাচে।
একইভাবে, আগামী বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলসংখ্যা বাড়ানো হয়েছে ১০ থেকে ১২-তে।
আইসিসির তথ্যানুযায়ী, সর্বশেষ নারী বিশ্বকাপে প্রায় ৩ লাখ দর্শক সরাসরি মাঠে বসে খেলা উপভোগ করেছেন, যা নারী ক্রিকেট ইতিহাসে অভূতপূর্ব। অনলাইনে ও টেলিভিশনে ম্যাচগুলো দেখেছেন কোটি কোটি দর্শক। শুধু ভারতে প্রায় ৫০ কোটিরও বেশি দর্শক টুর্নামেন্টটি অনুসরণ করেছেন।
নারী ক্রিকেটকে আরও শক্তিশালী করতে আইসিসি তাদের নারী ক্রিকেট কমিটির নতুন সদস্যদের অনুমোদন দিয়েছে। নতুন কমিটিতে যুক্ত হয়েছেন অ্যাশলে ডি সিলভা, মিতালি রাজ, আমোল মুজুমদার, বেন সোয়ার, শার্লট এডওয়ার্ডস এবং সালা স্টেলা সিয়ালে-ভেয়া।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের