ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
জোহরান মামদানির রূপার আংটি: ফ্যাশন নাকি উত্তরাধিকারের প্রতীক?
লাইফস্টাইল ডেস্ক: নিউইয়র্ক সিটির তরুণ মেয়র জোহরান মামদানি, যিনি এক শতাব্দীর মধ্যে শহরের প্রথম মুসলিম এবং সবচেয়ে তরুণ মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন, তার ব্যক্তিগত স্টাইল ও পোশাক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতীয় বংশোদ্ভূত এই গণতান্ত্রিক সমাজতান্ত্রিক নেতা তার সাদাসিধে স্টাইলের সঙ্গে দুটি হাতেই পরা চকচকে রুপার আংটিগুলোর জন্য পরিচিতি পেয়েছেন, যা এখন তার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।
দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেছেন, "এটাই আমি। মেয়র হওয়ার আগেও আমি এমনই ছিলাম, মেয়র হওয়ার পরও এমনই থাকব।" এই আংটিগুলো কেবল ফ্যাশন নয়, বরং তার জীবনে গভীর অর্থ বহন করে।
প্রতিবেদন অনুযায়ী, মামদানি ২০১৩ সালে তার দাদার মৃত্যুর পর আংটি পরা শুরু করেন, যা প্রিয়জনকে স্মরণ করতে সাহায্য করে। ডান হাতের তর্জনীতে থাকা রুপার আংটিটি তার দাদার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া, যা তিনি ২০০৭ সালে সিরিয়া ভ্রমণে গিয়ে কিনেছিলেন। ডান হাতের আরেকটি আংটি তার স্ত্রী রামা দুওয়াজি তিউনিসিয়া ভ্রমণের সময় কিনেছিলেন এবং বাম হাতের অনামিকায় থাকে একটি সাদাসিধে বিয়ের আংটি।
স্টাইল বিশ্লেষকদের মতে, মামদানির সহজ কাটিংয়ের জামাকাপড় এবং রুপার আংটিগুলো কেবল সাজসজ্জা নয়, এটি তার রাজনৈতিক অবস্থানেরও প্রতীক। এটি তাকে প্রচলিত কাঠামোগত, কড়া স্যুটের রাজনীতিকদের থেকে আলাদা করে এবং তার সরল চেহারা মানুষকে তার কাছাকাছি নিয়ে আসে। তার আংটিগুলো দেখায় যে ক্ষমতার মাঝেও ভালোবাসা, সম্পর্ক ও শিকড়ের টান বহন করা যায়।
এছাড়াও, মামদানি মাঝে মাঝে তার স্ত্রীর ডিজাইন করা আরেকটি আংটি পরতেন, যা সম্প্রতি আকার পরিবর্তনের আগে দুর্ঘটনাক্রমে ড্রেনে পড়ে যায়। জোহরান মামদানির আংটিগুলো তাই শুধু অলঙ্কার নয়, বরং তার উত্তরাধিকার, ভালোবাসা, বিশ্বাস এবং সংগ্রামের দৃঢ় প্রতিচ্ছবি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে