ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জাহানারার যৌন হয়রানির অভিযোগে যা বললেন সেই নির্বাচক
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের নারী ক্রিকেট দলের জাতীয় খেলোয়াড় জাহানারা আলম অভিযোগ করেছেন, সাবেক জাতীয় নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম তাকে যৌন হয়রানি করেছেন। সম্প্রতি এক ক্রীড়া সাংবাদিকের সঙ্গে আলাপে তিনি এই অভিযোগ করেন।
অন্যদিকে, এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন মঞ্জুরুল ইসলাম। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।
জাহানারা জানান, একদিন উনি আমার কাছে এসে, কাঁধে হাত রেখে বলেছিলেন, তোর পিরিয়ড কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও দেখতে হবে। পিরিয়ড শেষ হলে ডাকব, চলে আসিস। এছাড়া বিশ্বকাপের কিছু ম্যাচে লাইনে হ্যান্ডশেক করার সময় মঞ্জুরুল হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন বলেও অভিযোগ করেছেন জাহানারা।
জাহানারার অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তদন্ত করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি