ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
যে কারণে বিএনপিতে যোগ দিলেন স্নিগ্ধ
নিজস্ব প্রতিবেদক: জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের পর তিনি বিএনপিতে যুক্ত হয়েছেন। যোগদানের পর নানা প্রতিক্রিয়া ও মন্তব্যের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ব্যাখ্যা করেছেন স্নিগ্ধ।
শুক্রবার দুপুরে ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, পাঠানো কমেন্টগুলো তিনি পড়েছেন এবং সবকিছুই গ্রহণযোগ্য মনে করছেন। অনেকে সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন, আবার অনেকে নিন্দা ও সমালোচনা করেছেন। স্নিগ্ধ জানিয়েছেন, এই সব মন্তব্য তাকে কোনো রাগ বা বিরক্তি দেয়নি; বরং এটি তার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
তিনি আরও বলেছেন, রাজনীতিতে আসার কারণ ব্যক্তিগত শখ নয়। জুলাই বিপ্লবের দিনগুলো তার জীবন ও পরিবারের সবকিছু বদলে দিয়েছে। আহত ও ক্ষতিগ্রস্ত ভাইদের আর্তনাদ শুনে তিনি বুঝেছেন যে শুধু কান্না দিয়ে বিচার পাওয়া সম্ভব নয়; পরিবর্তন আনতে হবে সেই জায়গায়, যেখানে আইন ও নীতি তৈরি হয়। তিনি স্বীকার করেছেন, তিনি অভিজ্ঞ রাজনীতিক নন, ভুল হতে পারে, তবে তার উদ্দেশ্য স্পষ্ট মুগ্ধের আত্মত্যাগ বৃথা যেতে দেবেন না।
স্নিগ্ধ মন্তব্য করেছেন, যারা তাকে সমর্থন করেন ও যারা সমালোচনা করেন, মূল উদ্দেশ্য একই মুগ্ধের ত্যাগকে অম্লান রাখা। তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, “আমি হেরে গেলে, আপনি হেরে গেলে, আমরা হেরে গেলে, হেরে যাবে মুগ্ধ, হেরে যাবে আবু সাঈদ, হেরে যাবে জুলাই। সাথে থাকবেন তো?”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের