ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
উপসচিব মামুন মিয়াকে লঘুদণ্ড দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: সরকারের পূর্বানুমোদন ছাড়াই একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করায় পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক এবং বর্তমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) মো. মামুন মিয়াকে 'তিরস্কার' সূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মামুন মিয়া নরসিংদীর পলাশ উপজেলার করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ২২ ফেব্রুয়ারি ২০২২ থেকে দায়িত্ব পালন করেন এবং ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে একই পদে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু তিনি এ পদে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন নেননি।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি-১৭ (১) অনুযায়ী, সরকারি কর্মচারীরা সরকারের অনুমোদন ব্যতীত অন্য কোনো চাকরি, ব্যবসা বা দায়িত্বে যুক্ত হতে পারেন না। পরিবেশ অধিদপ্তরে কর্মরত অবস্থায় অন্য প্রতিষ্ঠানের পদবি গ্রহণ করে মামুন মিয়া এই বিধিমালার স্পষ্ট লঙ্ঘন করেছেন।
এই অভিযোগে তার বিরুদ্ধে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তিনি লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির সুযোগ চান। শুনানি শেষে তদন্তকারী কর্মকর্তা যুগ্মসচিব খালেদ মোহাম্মদ জাকি তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদন ও সব তথ্য বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী 'তিরস্কার' সূচক লঘুদণ্ড দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ