ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
১১ নভেম্বর ঢাকায় ৮ রাজনৈতিক দলের মহাসমাবেশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ ৫ দফা দাবিতে আগামী ১১ নভেম্বর রাজধানীতে মহাসমাবেশ করার কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল। এই কর্মসূচি আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘১১ তারিখ ঢাকায় লাখ লাখ জনতার উপস্থিতির আগে আমাদের ৫ দাবির প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত সিদ্ধান্ত নেবেন। নতুবা ঢাকার পরিস্থিতি ভিন্ন হবে।’
তিনি আরও জানান, যমুনা ভবনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণের দায়িত্বে ছিলেন, কিন্তু ৮ দলের দাবি ছিল সরাসরি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার। পরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান প্রধান উপদেষ্টার নির্দেশে স্মারকলিপি গ্রহণ করেন। গোলাম পরওয়ার বলেন, ‘শিল্প উপদেষ্টা আমাদের দাবির সঙ্গে দ্বিমত করেননি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এই ৫ দাবির বিষয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনার কথাও মনে করিয়ে দিয়েছেন।’
প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত