ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সহিংসতা বন্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জামাত আমিরের
নিজস্ব প্রতিবেদক: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী হিংসা ও সহিংসতা বন্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কোনো অপশক্তির কাছে তারা মাথা নত করবে না এবং যেখানে কোনো ধরনের আঘাত বা অবিচার ঘটবে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে মজলুমদের পাশে দাঁড়াবে দলটি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে শফিকুর রহমান বলেন, নির্বাচনোত্তর পরিস্থিতিতে নেতাকর্মীরা কেমন আছেন, তা জানতে চাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভাই-বোনদের ওপর বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর আমাদের কাছে পৌঁছেছে। এছাড়া ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের ওপর শ্লীলতাহানির মতো নৃশংস ঘটনা ঘটেছে।
জামায়াত আমির জানিয়েছেন, ন্যায় ও সত্যের প্রতি অটল থাকার তাদের দৃঢ় সংকল্প রয়েছে। তিনি বলেন, যেখানে কোনো আঘাত ঘটবে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে মজলুমদের পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব। এটি মানবতার এবং দেশের প্রতি দায়িত্ব পালন।
শফিকুর রহমান আরও বলেন, সাধারণ জনগণের পাশে দাঁড়ানো শুধু ন্যায়ের দাবি নয়, এটি মহান আল্লাহকে ভালোবাসার এবং দেশের প্রতি দায়বদ্ধতার প্রকাশ। এ দাবির প্রতি আমরা দৃঢ়প্রতিজ্ঞ। কোনো দুর্বলতার সুযোগ দেওয়া হবে না।
তিনি সকল সহকর্মী ও নেতাকর্মীদের সতর্ক করেছেন যে, তাদের দায়িত্ব শুধু রাজনৈতিক নয়, বরং মানবিক ও নৈতিক দায়বদ্ধতাও বহন করে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)