ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মির্জা আব্বাসের শপথ স্থগিতের আবেদন জানিয়ে ইসিতে নাসীরুদ্দীন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের নির্বাচনের ফলাফল নিয়ে গুরুতর অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে সংশ্লিষ্ট আসনের শপথ অনুষ্ঠান স্থগিত রাখার দাবি জানিয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে এ আবেদন জানান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা তার আবেদনপত্র রোববার নির্বাচন কমিশনে জমা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা কাজী ফখরুল ইসলাম।
আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, অন্তত ১২টি ভোটকেন্দ্রে বিভিন্ন ধরনের অনিয়ম সংঘটিত হয়েছে। ১১ দফা অভিযোগে তিনি ভোট রিগিং, বেআইনি প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো গুরুতর অভিযোগ তুলে ধরেন।
তার দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার সমর্থকরা পরিকল্পিতভাবে এসব অনিয়মে জড়িত ছিলেন। পাশাপাশি সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধেও তিনি পক্ষপাত ও অনিয়মে জড়িত থাকার অভিযোগ করেন।
নাসীরুদ্দীনের অভিযোগ, এসব অনিয়মের ফলে তাকে প্রকৃত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এনে তিনি আইন ও বিধি অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুরু থেকেই আলোচনায় ছিল ঢাকা-৮ আসন। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ৫৭ হাজার ৯২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পান ৫১ হাজার ৩৯৬ ভোট।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর