ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
জনগণ যে দায়িত্ব দিয়েছে তা ‘পবিত্র ইমানি দায়িত্ব’: ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনে বিজয় কোনো অর্জন নয়, বরং জনগণের দেওয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। জনগণের আস্থা রক্ষা করে তাদের জন্য কাজ করাই এখন প্রধান লক্ষ্য। তিনি বলেন, “জনগণ যে দায়িত্ব দিয়েছে, সেটিকে আমরা ‘পবিত্র ইমানি দায়িত্ব’ হিসেবে দেখি।” নির্বাচনের ফল ঘোষণার সময় সাময়িক উচ্ছ্বাস থাকলেও বিষয়টিকে উদযাপনের সুযোগ হিসেবে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ারীতে ঢাকা-৬ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, “বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। দলের নাম ব্যবহার করে কেউ যদি অন্যায়ভাবে কাউকে ক্ষতি করে, চাঁদাবাজি করে বা অবৈধ কোনো দাবি তোলে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।” তিনি আরও যোগ করেন, এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ সব ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করা গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং বসবাসের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
দেশের স্থবির অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইশরাক বলেন, দীর্ঘ সময় বিনিয়োগ না হওয়ায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিশেষ করে শ্রমজীবী ও সীমিত আয়ের মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে এবং বাজারে কোনো ধরনের সিন্ডিকেট তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ঢাকার দক্ষিণাঞ্চলে ভোটার উপস্থিতির হার কম হওয়ায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “ভোটার উপস্থিতির হার কম হওয়ায় ফল সন্তোষজনক নয়। যা প্রত্যাশা ছিল তার তুলনায় কম ভোট পড়েছে। ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ, কেন্দ্রভিত্তিক তথ্য ও ভোটারদের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখা হবে। এ অভিজ্ঞতার ভিত্তিতে দলকে পুনর্গঠন ও সুসংগঠিত করা হবে।”
এলাকার প্রধান সমস্যা হিসেবে গ্যাস সংকটকে চিহ্নিত করে ইশরাক বলেন, সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হবে। এছাড়া নির্বাচনী প্রচারণার মতোই নিয়মিত কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা পরিদর্শন করে রাস্তাঘাট ও পরিবেশের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।
সবশেষে তিনি বলেন, “যারা ভোট দিয়েছেন বা দেননি সবাই আমার কাছে সমান। একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর ওই এলাকার সব নাগরিকের দায়িত্ব নেওয়াই রাজনীতির মূলনীতি।” নেতাকর্মীদের প্রতি গাছ লাগানো ও খাল পরিষ্কারের মতো সামাজিক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমানসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ