ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
নতুন এমপি ও মন্ত্রিসভার শপথে প্রস্তুত হচ্ছে জাতীয় সংসদ
নিজস্ব প্রতিবেদক: নতুন সংসদ সদস্য ও সরকারের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিশেষ করে দক্ষিণ প্লাজাকে কেন্দ্র করে শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য চলছে সাজসজ্জা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা।
সরকারি সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার সকালে দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেলে তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরাও একই স্থানে শপথ নেবেন বলে এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, নতুন সদস্যদের স্বাগত জানাতে সংসদ ভবনের ভেতর-বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারের কাজ চলছে। সদস্যদের বরাদ্দকৃত কক্ষগুলো প্রস্তুত করা হচ্ছে এবং গণঅভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করা হচ্ছে। নির্বাচন শেষ হওয়ার পর শনিবার থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় শপথ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন সরকারের শপথ অনুষ্ঠান দক্ষিণ প্লাজায় আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সূত্রগুলো বলছে, সকাল ১০টার দিকে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শুরু হতে পারে। পরে বিকেল ৪টার দিকে একই স্থানে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের প্রস্তুতি এখনো সম্পন্ন হয়নি। ফলে আপাতত তিনি সেখানে উঠতে পারছেন না।
শপথ আয়োজনের প্রস্তুতির মধ্যেই ওই দিন সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বঙ্গভবন থেকে নতুন সরকারের শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য সংসদ সচিবালয়কে প্রস্তুতি নিতে বলা হয়েছে। নির্দেশ পাওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি জোরদার করেন।
এর আগেই সংসদ সচিবালয় দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ আয়োজনের কাজ শুরু করেছিল। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
শুক্রবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টির মধ্যে ২৯৭টি আসনের বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাদের সাবেক মিত্র জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলে বসছে, আর বাকি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা