ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
বায়তুল মোকাররম থেকে কাল বিক্ষোভ করবে ১১ দলীয় জোট
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। মিছিলটি আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হবে।
আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়কারী হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, “বিক্ষোভেও যদি কার্যকর সমাধান না হয়, তবে রাজপথে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা রাজনৈতিক সমাধান চাই সংসদে, কিন্তু সরকার আন্তরিক না হলে রাজপথেই বাধ্য হব।”
এর আগে শনিবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্র জানায়, নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। জামায়াত ও ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ বহু বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের সদস্যদের ওপর হামলার খবর পাওয়া গেছে।
ভোটের আগে ও রাতেও দেশের বিভিন্ন স্থানে হামলার তথ্য তুলে ধরেছে দলটি। অভিযোগ করা হয়েছে, নির্বাচনে বিজয়ী বিএনপির লোকেরা এসব সহিংসতা ঘটিয়েছে। দলটি বলছে, প্রতিহিংসার রাজনীতি দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে। কুয়েটের ভিসি থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক মিত্রদের ওপরও হামলার খবর রয়েছে।
৩০ আসনে ভোট পুনঃগণনার দাবি
১১ দলীয় জোট ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে পুনঃগণনার দাবি করেছে। এই আসনগুলোর মধ্যে রয়েছে ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা