ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
ত্রিদেশীয় সিরিজ থেকে সরে গেল বাংলাদেশ, জানুন কারণ
সরকার ফারাবী: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে নিশ্চিত করেছে, আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পরিকল্পিত ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে না বাংলাদেশ দল।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এক সাক্ষাৎকারে জানান, না, আমরা শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজে খেলতে যাচ্ছি না। এই সিরিজটি হচ্ছে না। তিনি বলেন, ক্রিকেটারদের অতিরিক্ত ম্যাচ ও দীর্ঘ সফরসূচির কারণে বিশ্রাম অপরিহার্য হয়ে পড়েছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। এর পরপরই ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। এরপর ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবির মতে, বিপিএলই বিশ্বকাপের প্রস্তুতির জন্য যথেষ্ট হবে।
অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড মূলত লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের পরিকল্পনা করেছিল। কিন্তু আইসিসির নিয়মগত জটিলতায় টুর্নামেন্টটি স্থগিত হওয়ায় তারা বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করে।
তবে বাংলাদেশ সরে দাঁড়ানোয় এখন ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য সিরিজে অংশ নেবে কেবল পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশ তাদের বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করবে আয়ারল্যান্ড সিরিজ ও বিপিএল খেলাগুলোর মাধ্যমে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে