ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আর্জেন্টিনা থেকে বাদ পড়লেন এমিলিয়ানো মার্টিনেজ!
স্পোর্টস ডেস্ক: ২০২৫ সালের শেষ আন্তর্জাতিক ম্যাচের দলে থাকছেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে জানা গেছে, চলতি নভেম্বরে আর্জেন্টিনার একমাত্র প্রীতি ম্যাচে তার নাম স্কোয়াডে নেই। আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণার কাজ এখনও ফেডারেশনের হাতে থাকলেও কোচ লিওনেল স্ক্যালোনির নির্দেশে মার্টিনেজ এবারের ফিফা উইন্ডোতে দল থেকে বাইরে রাখা হয়েছে।
এবারের প্রীতি ম্যাচে আর্জেন্টিনা লিওনেল মেসির নেতৃত্বে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর লুয়ান্ডায়। মার্টিনেজের অনুপস্থিতিতে তার জায়গায় সুযোগ পাবেন অন্য গোলরক্ষক। কোচ স্ক্যালোনির লক্ষ্য তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া এবং মূল খেলোয়াড়কে কিছুটা বিশ্রাম দেওয়া।
মার্টিনেজকে দলের অপরিহার্য সদস্য হিসেবে ধরা হয়, এবং ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক হবেন। এই প্রীতি ম্যাচে প্রথম একাদশে খেলতে পারেন ওয়াল্টার বেনিতেজ, যিনি পিএসভি ছাড়ার পর ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে যোগ দিয়েছেন। দলেই থাকছেন আরও দুই গোলরক্ষক জেরোনিমো রুলি ও ফাকুন্দো কামবেসেস।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা