ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি, জানুন নতুন বেতন কত?
সরকার ফারাবী: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন পরিচালক আব্দুর রাজ্জাক দায়িত্ব নেওয়ার পরই নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় সেই প্রতিশ্রুতিই বাস্তবে রূপ নিল। বিসিবি জানায়, জুলাই ২০২৫ থেকে নারী ক্রিকেটারদের নতুন বেতন কাঠামো কার্যকর হবে, যা চলবে জুন ২০২৬ পর্যন্ত।
নতুন বেতন কাঠামো ও ক্যাটাগরি বিন্যাস
বিসিবির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা, আর সর্বনিম্ন ৮০ হাজার টাকা। মোট ১৫ জন নারী ক্রিকেটারকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করা হয়েছে।
‘এ’ ক্যাটাগরি: পূর্বের ১ লাখ ২০ হাজার থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকা।
‘বি’ ক্যাটাগরি: বেতন বেড়ে হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকা।
‘সি’ ক্যাটাগরি: ৭০ হাজার থেকে বেড়ে ৯৫ হাজার টাকা।
‘ডি’ ক্যাটাগরি: ৬০ হাজার থেকে বেড়ে ৮০ হাজার টাকা।
জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আগের মতোই ৩০ হাজার টাকা, আর যারা চুক্তির বাইরে থেকেও দলে থাকবেন তারা পাবেন ৬০ হাজার টাকা মাসিক ভাতা। অধিনায়ক ও সহ-অধিনায়ক যথাক্রমে অতিরিক্ত ৩০ হাজার ও ২০ হাজার টাকা পাবেন।
ক্যাটাগরি অনুযায়ী নারী ক্রিকেটারদের তালিকা
‘এ’ ক্যাটাগরি: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা।
‘বি’ ক্যাটাগরি: ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান, সোবহানা মোস্তারি।
‘সি’ ক্যাটাগরি: স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরি: সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি।
বিসিবির প্রত্যাশা
বিসিবি জানিয়েছে, এই নতুন বেতন কাঠামোর মাধ্যমে নারী ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে এবং তাদের পেশাদারিত্বের মান বাড়বে। নারী ক্রিকেটের প্রতি বোর্ডের এই পদক্ষেপ ভবিষ্যতে দেশের ক্রিকেটে নারীদের অংশগ্রহণ ও আগ্রহ আরও বৃদ্ধি করবে বলেও আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি