ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিদেশি রাষ্ট্রের সরকার পরিবর্তনে মার্কিন নীতির অবসান হয়েছে: তুলসী গ্যাবার্ড
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড ঘোষণা করেছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে অন্য দেশের 'সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ)' বা 'রাষ্ট্রগঠনের' মার্কিন নীতির সমাপ্তি ঘটেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বাহরাইনের বার্ষিক নিরাপত্তা সম্মেলন 'মানামা সংলাপে' তিনি এই মন্তব্য করেন।
গ্যাবার্ডের মতে, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র যে নীতি অনুসরণ করে আসছিল, তা ছিল 'ব্যর্থ চক্র'। এই নীতির কারণে যুক্তরাষ্ট্রকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে, অগণিত মানুষের প্রাণহানি ঘটেছে এবং আইএসআইএস-এর মতো সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান হয়েছে, যা বৃহত্তর নিরাপত্তা হুমকি তৈরি করেছে।
ট্রাম্প প্রশাসনের অধীনে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের লক্ষ্য মানবাধিকার ও গণতন্ত্র সম্প্রসারণ থেকে পরিবর্তিত হয়ে 'অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা'কে গুরুত্ব দিচ্ছে। হাওয়াইয়ের সাবেক কংগ্রেস সদস্য এবং ইউএস আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য তুলসী গ্যাবার্ড বলেন, পূর্বের চিন্তাভাবনা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে পেছনে আটকে রেখেছিল।
গ্যাবার্ডের এই মূল্যায়ন ট্রাম্পের নিজস্ব ভাবনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। যদিও ট্রাম্পের দক্ষিণ আমেরিকায় যুদ্ধজাহাজ মোতায়েন বা ভেনিজুয়েলায় গোপন অভিযান নিয়ে গ্যাবার্ড কোনো মন্তব্য করেননি।
তিনি স্বীকার করেন, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নীতি এখনও চ্যালেঞ্জের মুখোমুখি, যেমন গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক কার্যক্রম। তবে গ্যাবার্ড জোর দিয়ে বলেন, ট্রাম্প এই নতুন পথে চলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)