ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
পর্তুগালে চালু হচ্ছে স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা
আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগাল সরকার ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ চালু করতে যাচ্ছে, যা আগের ‘ওয়ার্ক সিকিং ভিসা’ বা চাকরি অনুসন্ধান ভিসার বিকল্প হিসেবে প্রযোজ্য হবে। এই নতুন কর্মসংস্থান ভিসা দেশের বাজারে কাজের সুযোগ খুঁজতে আগ্রহী দক্ষ বিদেশিদের জন্য বড় সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।
দ্য পর্তুগাল নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে ইকোনমিক টাইমস জানিয়েছে, নতুন ভিসা দক্ষ প্রার্থীদের জন্য বিশেষ অগ্রাধিকার নিশ্চিত করবে। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ অক্টোবর থেকে পুরনো ওয়ার্ক সিকিং ভিসার সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।
ফলে দেশটির কনস্যুলার অফিস, ভিএফএস গ্লোবাল এবং বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলো আর পুরাতন ক্যাটাগরির আবেদন গ্রহণ করবে না। নতুন স্কিলড ওয়ার্ক ভিসা চালুর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে, তবে এটি কার্যকর হবে বিদেশি কর্মসংস্থান সম্পর্কিত নতুন আইন অনুযায়ী বিধি-নিষেধ চূড়ান্ত হওয়ার পর।
দ্য পর্তুগাল নিউজের বরাত দিয়ে জানা গেছে, এই নীতিগত পরিবর্তন ২২ অক্টোবর ২০২৫ তারিখে পর্তুগালের সরকারি গেজেটে প্রকাশিত নতুন আইন ৬১/২০২৫ অনুযায়ী কার্যকর হবে। নতুন ব্যবস্থায় পেশাগত যোগ্যতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।
এছাড়া সমস্ত কনস্যুলেট এবং অংশীদার প্রতিষ্ঠান বর্তমানে ওয়ার্ক সিকিং ভিসা সম্পর্কিত সেবা স্থগিত রেখেছে। নতুন ভিসার আবেদন শুরুর তারিখ ও যোগ্যতার মানদণ্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য পর্তুগাল সরকারের পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)