ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবিতে শিশু উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শিশু উৎসব, জুলাই-আগস্ট চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে এই উৎসব আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদি আমিন। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে ড. মাহদি আমিন শিশুদের বিকাশে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শিক্ষার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "আমরা চাই আমাদের শিশুরা বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠবে, এবং এর জন্য বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানিজ, ফরাসি কিংবা অন্য যে কোনো ভাষা শেখা জরুরি।"
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে মাহদি আমিন বলেন, "আমাদের শিক্ষাব্যবস্থায় শিশুদের জোর করে পড়াশোনা করানো হয়। তারা কেউ আনন্দ নিয়ে পড়ে না। আমাদের নেতা বলেছেন- বিএনপি ক্ষমতায় আসলে ক্লাস সিক্স থেকে আমরা একটি নতুন সাবজেক্ট যুক্ত করবো, যার নাম হবে লার্নিং উইথ হ্যাপিনেস।"
সভাপতির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না আমন্ত্রিত অতিথি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও অভিভাবক, বিচারকসহ সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)