ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
এক টুকরো কেকেই শেষ হয়ে গেল ২৫ বছরের বিয়ে
ডুয়া নিউজ ডেস্ক :এক টুকরো কেকই শেষ পর্যন্ত ভাঙন ধরালো এক দম্পতির ২৫ বছরের দাম্পত্য জীবনে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা নিয়ে একটি পোস্ট উঠে এসেছে অনলাইন আলোচনামূলক প্ল্যাটফর্ম রেডিট-এর ‘AITAH’ পাতায়। সেখানে ৪৬ বছর বয়সি এক নারী জানান, দীর্ঘদিন ধরে তার ৪৮ বছর বয়সি স্বামীর সঙ্গে নানা বিষয়ে মতবিরোধ চলছিল।
বিবাহবার্ষিকী উপলক্ষে সম্পর্ক মেরামতের উদ্দেশ্যে স্বামী একটি সফরের আয়োজন করেন। তবে তিনি এমন একটি হোটেল বেছে নেন, যেখানে যাওয়ার বিষয়ে তারা আগে থেকেই একমত ছিলেন যে কখনো যাবেন না। স্ত্রী ইতিবাচক মনোভাব বজায় রাখার চেষ্টা করেন।
নারীর ভাষ্য অনুযায়ী, হোটেলে পৌঁছানোর পর স্বামীর মেজাজ আরও খারাপ হতে থাকে। রাতে খাবারের অর্ডার দেওয়ার সময় স্ত্রী তিনটি খাবার বেছে নেন এবং শেষে দুজন মিলে খাওয়ার জন্য একটি চিজকেক অর্ডার করেন। খাবারের পর স্ত্রী নিজের অংশের কেক ফ্রিজে রেখে দেন, কারণ তখন আর খেতে পারছিলেন না।
পরদিন সকালে স্ত্রী দেখেন, ফ্রিজে রাখা নিজের কেকটিও নেই। জিজ্ঞেস করলে স্বামী প্রথমে অস্বীকার করেন, পরে স্বীকার করেন যে তিনিই কেকটি খেয়েছেন।
নারী জানান, এই ঘটনার মাধ্যমে তাদের সম্পর্কের বৃহত্তর সমস্যার প্রতিফলন ঘটেছে। তার মতে, স্বামী সবসময় নিজের ইচ্ছামতো চলেছেন—শুধু কেক নয়, জীবনের প্রায় সব ক্ষেত্রেই তিনিই তার অধিকার বা পছন্দ নিয়েছেন। স্ত্রী হিসেবে তিনি মনে করেছিলেন, তিনি শুধুই গৃহকাজ ও স্বামীর চাহিদা পূরণের মাধ্যম হিসেবে থাকছেন।
এই অভিজ্ঞতা শেয়ার করার পর পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে ওঠে। হাজারো ব্যবহারকারী ওই নারীর সিদ্ধান্তের পক্ষে মত দেন এবং মন্তব্য করেন যে, সম্পর্কের মধ্যে সম্মান ও সমান অংশীদারিত্ব না থাকলে এমন বিচ্ছেদই স্বাভাবিক পরিণতি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত