ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
স্বাস্থ্যসেবা ছাড়া নারীর ক্ষমতায়ন অসম্পূর্ণ: পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত না করা পর্যন্ত নারীর ক্ষমতায়ন সম্পূর্ণ হয় না। নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই টেকসই উন্নয়ন সম্ভব। নারীর প্রতি যত্নশীল হওয়াকে সামাজিক দায়িত্বের পাশাপাশি জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হিসেবেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘Joining Hands for Improving Women’s Healthcare in Bangladesh’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাস্থ্যগত চ্যালেঞ্জ, যেমন লবণাক্ততা, বিশুদ্ধ পানির অভাব এবং প্রজননজনিত নানা জটিলতার কথা তুলে ধরেন। তিনি বলেন, এসব অঞ্চলে নারীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল ক্লিনিক বা নৌকা হাসপাতালের মতো উদ্ভাবনী উদ্যোগ চালু করা জরুরি। রোহিঙ্গা ক্যাম্প বা উপকূলের প্রত্যন্ত এলাকায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের 'মানবিকতার ফ্রন্টলাইনের যোদ্ধা' হিসেবেও তিনি আখ্যায়িত করেন।
পরিবেশ উপদেষ্টা নারীর প্রজনন স্বাস্থ্যকে সামাজিকভাবে 'নিষিদ্ধ' ভাবার ভুল ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য এবং আত্মসচেতনতা সম্পর্কে শেখানো দরকার এবং নারীর স্বাস্থ্য নিয়ে নীরবতা ভেঙে সচেতন আলোচনার প্রয়োজন।
নিজের অভিজ্ঞতা থেকে সৈয়দা রিজওয়ানা হাসান উল্লেখ করেন, বাংলাদেশে এখনো প্রজনন স্বাস্থ্য বা মাতৃত্বকালীন যত্ন অনেকের জন্য বিলাসিতা। নারীকে সুস্থ রাখতে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবার আরও দায়িত্বশীল হওয়া উচিত।
তিনি আরও বলেন, সমাজে নেতিবাচকতা ছড়ানো একটি অভ্যাসে পরিণত হয়েছে, অথচ উন্নয়ন ও অগ্রগতির জন্য বিশ্বাস, প্রত্যাশা ও ইতিবাচক চিন্তা প্রয়োজন। নারীর স্বাস্থ্য ও শিক্ষাই সেই ইতিবাচকতার শক্ত ভিত গড়ে দিতে পারে বলে তিনি মনে করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ
- ব্রাজিল বনাম জাপান: প্রথমার্ধের খেলা শেষ-দেখুন সরাসরি