ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নতুন সিনেমা 'দম'-এর জন্য নিশোর নতুন চ্যালেঞ্জ
বিনোদন ডেস্ক: অভিনেতা আফরান নিশো তার তৃতীয় সিনেমা 'দম'-এর শুটিংয়ের জন্য কঠোর শারীরিক ও মানসিক প্রস্তুতি নিচ্ছেন। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার গুলশান শুটিং ক্লাবে আয়োজিত 'দম' সিনেমার মহরতে নিশো জানান, এই সিনেমার জন্য তাকে বড় ধরনের চ্যালেঞ্জ নিতে হচ্ছে, যার মধ্যে পরিচালক রেদওয়ান রনির নির্দেশনায় ৯৫-৯৭ কেজি থেকে ৭৫ কেজিতে ওজন কমানো অন্যতম। ইতোমধ্যে তিনি ১২ কেজি ওজন কমিয়ে ৮৩ কেজিতে এসেছেন এবং আরও ৮ কেজি কমাতে হবে।
নিশো বলেন, "এক মাসে বা দেড় মাসে টোটাল ড্রাফট রেডি হওয়ার পর এই এক মাসে এই ২০ কেজির যে ধকলটা এটা কোনো হিউম্যান হিসেবে পসিবল না।" তিনি মনে করেন, এই ওজন কমানোর পেছনে মানসিক সংযোগ অত্যন্ত জরুরি।
শুধু ওজন কমানোই নয়, 'দম'-এর শুটিংয়ের স্থান এবং পরিবেশও অত্যন্ত চ্যালেঞ্জিং হবে বলে নিশো জানান। তারা যেখানে শুটিং করতে যাচ্ছেন, সেখানে তাপমাত্রা মাইনাস বা জিরোর কাছাকাছি থাকবে। এই চরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে মানসিক প্রস্তুতিও নিচ্ছেন নিশো। তিনি বলেন, "আমরা আসলে জানি না যে সেই আবহাওয়ার সঙ্গে দম দেখিয়ে টিকতে পারব, নাকি অসুস্থ হয়ে যাব। তাই আমাদের এখানে কোনো ব্যাকাপ কোনো প্ল্যান নাই।" তবে তিনি দৃঢ় বিশ্বাসী যে মনের ভেতরের শক্তি দিয়ে কাজটি শেষ করে আসতে পারবেন।
'দম'-এর মূল ভাবনা প্রসঙ্গে নিশো বলেন, "আমার কাছে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম।" তার মতে, এটি শুধু শারীরিক ক্ষমতার বিষয় নয়, বরং মানসিক শক্তিই সবচেয়ে বড় শক্তি। প্রায় দুই বছর আগে রেদওয়ান রনি 'দম' সিনেমার ঘোষণা দিয়েছিলেন এবং শুরুতে চঞ্চল চৌধুরীর নাম শোনা গেলেও, গত জুলাইয়ে আফরান নিশোর যুক্ত হওয়ার খবর আসে। অবশেষে গতকাল মহরতে 'দম'-এর নায়িকা হিসেবে পূজা চেরির নাম ঘোষণা করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে