ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
‘শাপলা কলি’ প্রতীক নিয়ে ব্যঙ্গ করলেন রনি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নতুন প্রতীক ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এই প্রতীকটি তালিকায় অন্তর্ভুক্ত করে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দাবি জানিয়ে আসছিল। তবে ইসির বিদ্যমান প্রতীক তালিকায় শাপলা না থাকায় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, এনসিপিকে এই প্রতীক দেওয়ার সুযোগ নেই। অবশেষে ‘শাপলা কলি’ যুক্ত করার মাধ্যমে ইসি সেই দাবির আংশিক প্রতিফলন ঘটাল।
তবে এ সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে সমালোচনা। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “শাপলা যদি দিতেই চান, তবে একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী!”
তিনি আরও ব্যঙ্গ করে বলেন, “নির্বাচন কমিশন সম্ভবত বলতে চায় ‘বাচ্চারা, আপাতত শাপলা কুঁড়ি নিয়ে খেলো। বড় হলে বড় শাপলা পাবা।’ অথবা নতুন কুঁড়িদের অনেক কিছু যেহেতু এখনো ফোটেনি, তাই ফুটন্ত জিনিস তাদের সঙ্গে মানায় না।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ