ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
তিন চাকার জোরে ঘুরে দাঁড়াল রানার অটোমোবাইলস
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: দুই বছর পর আবারও মুনাফায় ফিরেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেড। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি শক্তিশালী বিক্রয় প্রবৃদ্ধির মাধ্যমে, বিশেষ করে তিন চাকার যানবাহন বা থ্রি-হুইলার সেগমেন্টে উল্লেখযোগ্য আয় করেছে।
দেশের অগ্রগামী মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানটি ২০২৫ অর্থবছরে ১০ কোটি ২০ লাখ টাকা সম্মিলিত মুনাফা করেছে, যেখানে আগের অর্থবছরে ক্ষতি হয়েছিল ৬ কোটি ১০ লাখ টাকা।
রানার জানিয়েছে, “তিন চাকার ব্যবসার দ্রুত বিকাশ রাজস্ব বৃদ্ধি করেছে। পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণ ও তহবিল ব্যবস্থাপনার দক্ষতা মুনাফা বাড়াতে সহায়তা করেছে।” কোম্পানির বৈদ্যুতিক মোটরসাইকেল (ই-বাইক) সেগমেন্টও আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
২০২৩ সালে চালু হওয়া রানারের তিন চাকার যানবাহন তৈরির কারখানাটি বিক্রয়ে নতুন গতি যোগ করেছে। ভারতের বাজাজ অটো লিমিটেডের কারিগরি সহায়তায় স্থাপিত এই কারখানার জন্য প্রতিষ্ঠানটি ২৬৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছিল ২০২৩ সালের মে মাসে।
২০২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর–ডিসেম্বর) থেকে রানার লাভের ধারা ফিরে পায়। ব্যাংক খাতে ডলার সংকট কিছুটা কমে আসা, প্রবাসী আয়ে প্রবৃদ্ধি এবং রপ্তানি আয় বৃদ্ধিই এতে বড় ভূমিকা রাখে।
কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে সাম্প্রতিক বছরগুলোতে অটোমোবাইল খাতের বিক্রয় কিছুটা কমলেও, রানারের বিক্রয় বেড়েছে ৩০ শতাংশের বেশি, যা নয় মাসে দাঁড়িয়েছে ৭৫০ কোটি টাকা।
লাভে ফেরার পর কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ১১ শতাংশ ক্যাশ।
রানারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ নভেম্বর এবং রেকর্ড ডেট ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
মুনাফার ঘোষণার পরদিন মঙ্গলবার কোম্পানির শেয়ারমূল্য ৩.০৮% বেড়ে ৩০ টাকা ১০ পয়সায় উঠেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ