ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
পাকিস্তান-আফগানিস্তান ইস্তাম্বুল আলোচনায় ব্যর্থ, শান্তি চুক্তি হয়নি
নিজস্ব প্রতিবেদক :দীর্ঘকালীন যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের দ্বিতীয় দফার আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন, কিন্তু কোনো ফলাফল আসেনি এবং উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২৮ অক্টোবর)।
দুটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, এই ব্যর্থ আলোচনা ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে। দুই সপ্তাহ আগে শুরু হওয়া সংঘর্ষে পাকিস্তান আফগানদের রাজধানী কাবুলে হামলা চালায়, এরপর আফগান তালেবান সেনারা সীমান্তে পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এই সংঘর্ষ ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে ভয়াবহ হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন আলোচনার মাধ্যমে দীর্ঘকালীন শান্তি চুক্তি করার আশা থাকলেও তা পূরণ হয়নি। এর আগে ১৯ অক্টোবর কাতারের রাজধানী দোহাতে দুই দেশ অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়। কিন্তু দ্বিতীয় দফার ইস্তাম্বুল বৈঠকে কোনো ঐক্যে পৌঁছানো যায়নি, এবং উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়