ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ছাঁটাই আতঙ্কে অ্যামাজন, বাদ পড়তে পারেন ৩০ হাজার কর্মী
নিজস্ব প্রতিবেদক :বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। প্রায় ৩০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার পরিকল্পনা করেছে কোম্পানিটি। মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকেই এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে একাধিক নির্ভরযোগ্য সূত্র।
খরচ কমানো ও অতিরিক্ত জনবল সামঞ্জস্য করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে অ্যামাজনের মোট কর্মী সংখ্যা প্রায় ১৫ লাখ ৫০ হাজার, যার মধ্যে করপোরেট পর্যায়ে কর্মরত প্রায় ৩ লাখ ৫০ হাজার। ধারণা করা হচ্ছে, এ বিভাগের প্রায় ১০ শতাংশ পর্যন্ত কর্মী ছাঁটাই হতে পারে। ২০২২ সালের পর এটিই হবে অ্যামাজনের সবচেয়ে বড় ছাঁটাই উদ্যোগ; সেই সময় প্রায় ২৭ হাজার কর্মীকে বাদ দেওয়া হয়েছিল।
কোম্পানির মুখপাত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জানা গেছে, মানবসম্পদ (এইচআর), ডিভাইস, সার্ভিস ও অপারেশনস বিভাগে বেশি ছাঁটাই হতে পারে। সংশ্লিষ্ট বিভাগগুলোর ম্যানেজারদের সোমবার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে—কীভাবে ই-মেইলের মাধ্যমে কর্মীদের এই সিদ্ধান্ত জানানো হবে।
অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি এরই মধ্যে কোম্পানির অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা কমাতে কাজ শুরু করেছেন। কর্মীদের অভিযোগ জানানোর জন্য চালু করা গোপন লাইনে পাওয়া ১,৫০০ মতামতের ভিত্তিতে তিনি এখন পর্যন্ত ৪৫০টির বেশি প্রক্রিয়া পরিবর্তন করেছেন।
এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোয় ভবিষ্যতে আরও কিছু পদ বিলুপ্ত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন জ্যাসি। বিশেষত, যেসব কাজ পুনরাবৃত্তিমূলক ও স্বয়ংক্রিয় করা সম্ভব, সেগুলোয় ছাঁটাইয়ের ঝুঁকি বেশি।
তবে ঠিক কতজন কর্মী ছাঁটাইয়ের আওতায় পড়বেন, তা এখনও নিশ্চিত নয়। সূত্রগুলোর মতে, সংখ্যা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে এবং কোম্পানির আর্থিক অগ্রাধিকারের ওপর তা নির্ভর করবে। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফরচুন জানিয়েছে, শুধু মানবসম্পদ বিভাগেই প্রায় ১৫ শতাংশ কর্মী বাদ দেওয়া হতে পারে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)