ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
৩১ দফা বাস্তবায়িত হলে স্বৈরশাসকের উত্থান ঘটবে না: ড্যানী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্রের বিকাশে আর কোনো স্বৈরশাসকের উত্থান ঘটবে না। তার মতে, এই ৩১ দফাই আগামীর সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক বাংলাদেশের নীলনকশা।
শনিবার বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
এ টি এম আব্দুল বারী ড্যানী বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তায় আরও এগিয়ে যাবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, “ফ্যাসিস্টদের দোসররা এখনো নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। বিএনপি জনগণের দল—জনগণের কল্যাণেই কাজ করছে এবং করে যাবে।”
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। সেই সময় থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সেই পথেই থাকব, ইনশাল্লাহ।”
সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল