ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নির্বাচনি প্রচারণায় বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই দশক পর দক্ষিণাঞ্চলের রাজনীতিতে বড় আলোড়ন তুলতে বরিশালে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশালে পৌঁছান তারেক রহমান। তার আগমনকে ঘিরে সকাল থেকেই নগরজুড়ে নেতাকর্মীদের ঢল নামে।
২০ বছর পর তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে পুরো শহর যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। সড়কের দুই পাশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ এলাকাগুলো।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে জনসভায় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনি অঙ্গীকার এবং রাষ্ট্র পরিচালনায় তাদের রূপরেখা তুলে ধরবেন তারেক রহমান। ক্ষমতায় গেলে জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়েও দিকনির্দেশনা দেবেন তিনি।
বরিশালের নেতাকর্মীরা আশা করছেন, এই জনসভা থেকে বিভাগটির দীর্ঘদিনের নানা সমস্যা সমাধান ও মানুষের অধিকার রক্ষায় বিএনপির অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হবে।
বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি মনোনীত ১৯ জন এবং শরিক দলের প্রার্থীরা জনসভায় মঞ্চে উপস্থিত থাকবেন। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান।
বরিশালের জনসমাবেশ শেষ করে দুপুরেই হেলিকপ্টারযোগে ফরিদপুরে গিয়ে আরেকটি নির্বাচনি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি