ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
সাতক্ষীরায় ২৮ নেতাকে বহিষ্কার করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শৃঙ্খলা জোরদার করতে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বিএনপি ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব নেতাকর্মী দলীয় নীতিমালা লঙ্ঘন এবং দলীয় প্রতীকের বিপরীতে অবস্থান নেওয়ায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৬ জন নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে আশাশুনি উপজেলা বিএনপির আরও ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধেও একই অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কালিগঞ্জ উপজেলা থেকে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বাবুল খাঁন, কাজী হুমায়ন কবীর ডাবলু, মো. আব্দুল গফুর, শেখ দিদারুল ইসলাম, আজিজ আহমেদ পুটু, গাজী জাহাঙ্গীর হোসেন, জিন্নাত খাঁন, নজরুল ইসলাম নজু, শেখ সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, আব্দুস সাত্তার গাইন, মো. শহিদুল ইসলাম, মো. লিটন গাজী, জিয়াউর রহমান জিয়া ও আসাদুর রহমান খোকাসহ মোট ১৬ জন।
অন্যদিকে আশাশুনি উপজেলা থেকে বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন মোস্তফা হেলালুজ্জামান, শাহাদাত হোসেন, আবু বক্কর সিদ্দিক, আজগার আলী মোল্যা, শাহিন ঢালী, আবুল কালাম, ইলিয়াছ হোসেন, মো. নূরুল হক মোড়ল, আশরাফুল ইসলাম মুকুল, মো. আজহারুল ইসলাম আজগার ও মো. সাহেব আলীসহ মোট ১২ জন।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীনের সুপারিশ এবং জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সিদ্ধান্তক্রমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে দলের ভেতরে শৃঙ্খলা নিশ্চিত করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত