ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কুড়িগ্রাম থেকেই উন্নয়নের যাত্রা শুরু হবে: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: উন্নয়ন বঞ্চিত অঞ্চল কুড়িগ্রাম থেকেই দেশের অগ্রগতির নতুন অধ্যায় শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন অবহেলিত এই জেলা ভবিষ্যতে কৃষিভিত্তিক শিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কুড়িগ্রাম দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনপদগুলোর একটি। এখানকার মানুষকে আর দাবি জানাতে হবে না, মিছিল করতে হবে না। উন্নয়ন করা আমাদের দায়িত্ব ও নৈতিক কর্তব্য। কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে রূপান্তর করা হবে। কৃষিতে বিপ্লব হলে এ অঞ্চলে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে।
তিনি অভিযোগ করে বলেন, কুড়িগ্রামের দুঃখের বড় কারণ তিনটি নদী। এই নদীগুলোকে অব্যবস্থাপনার মাধ্যমে মরুভূমিতে পরিণত করা হয়েছে। রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তিনি দাবি করেন, বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার হয়েছে এবং ক্ষমতায় গেলে সেই অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
জামায়াত আমির বলেন, তারা কোনো দলীয় বিজয় নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় চান। বিভাজনের রাজনীতি পরিহার করে একটি সমতাভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আধিপত্যবাদ নয়, বরং ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনার কথা বলেন।
তিনি রংপুরের শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, বুক পেতে দিয়ে তিনি অধিকার আদায়ের আহ্বান জানিয়েছিলেন। শহীদদের রক্তের বিনিময়ে যে আন্দোলন গড়ে উঠেছে, সেই আত্মত্যাগের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করা হবে না বলেও তিনি অঙ্গীকার করেন।
শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী কাজ করে যাবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তাদের লক্ষ্য ছিল দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া। সেই স্বপ্নই জামায়াতের রাজনৈতিক অঙ্গীকার।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, কিছু গোষ্ঠী নারীদের প্রতি অসম্মানজনক আচরণ করছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়। জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে নারীদের জন্য শতভাগ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। সব ধর্মের নারীদের সম্মান ও নিরাপত্তা রক্ষাকে নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।
নিজের বিরুদ্ধে অনলাইন হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে অপপ্রচার চালানো হয়েছে। তবে সাইবার টিমের মাধ্যমে বিষয়টি মোকাবিলা করা হয়েছে এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দমন-পীড়ন বা সংকটের মধ্যেও জামায়াতে ইসলামী জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অন্যায়ের কাছে মাথা নত না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াত প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতে নির্যাতনের শিকার হলেও তারা প্রতিশোধের রাজনীতি করেনি। কোনো চান্দাবাজি, মামলা বাণিজ্য বা দুর্নীতির সঙ্গে জামায়াতের সম্পৃক্ততা থাকবে না বলেও তিনি ঘোষণা দেন।
সভায় তিনি কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-৩ ও কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং দলীয় প্রতীক তুলে দেন। পাশাপাশি কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত এনসিপির প্রার্থীকে সমর্থনের আহ্বান জানান।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আজিজুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরাও বক্তব্য দেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর