ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচন কমিশন এখন একটি গভীর খাদের মতো হয়ে গেছে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি ও আধা-সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক মতাদর্শ যাচাই করে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তিনি দাবি করেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা অনৈতিকভাবে কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটি অপপ্রয়াস।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, "রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো প্রিজাইডিং অফিসার হতে পারেন এমন কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। আমরা জানতে পেরেছি, নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ দেখে তাদের তালিকা করা হচ্ছে। যখন কোনো নির্দিষ্ট ঘরানার লোকজনকে ভোটকেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়, তখন স্পষ্ট হয়ে যায় যে সেখানে একটি বড় ধরনের নির্বাচনী ইঞ্জিনিয়ারিং বা কারচুপির পরিকল্পনা চলছে।"
তিনি আরও দাবি করেন, মাঠ পর্যায়ে যারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন, সেই সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। আসিফ মাহমুদের মতে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের ভেতর থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের সমালোচনা করে এনসিপি মুখপাত্র বলেন, "নির্বাচন কমিশন এখন একটি গভীর খাদের মতো হয়ে গেছে। আমাদের কোনো অভিযোগ বা চিঠি সেখানে গেলে তার উত্তর মেলে না। কিন্তু কোনো বিশেষ দলের বিপক্ষে কেউ গেলে তাকে মুহূর্তের মধ্যে সরিয়ে দেওয়া হচ্ছে।"
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, যদি প্রিজাইডিং অফিসার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত না করা হয়, তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত