ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
জনগণ পুরনো, পচা রাজনীতি চাইছে না: ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ এবার প্রমাণিত, পরিচিত এবং ন্যায়, সত্য ও হকের পক্ষে দাঁড়ানো প্রার্থীদের সমর্থন করবে। মদিনার আদলে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে যারা কাজ করবেন, জনগণ তাদের পাশে থাকবে, ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, জনগণ আর পুরনো, পচা রাজনীতি চাইছে না। ব্যক্তি, পরিবার বা গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতি আর কাম্য নয়। তারা জনগণের সরকার দেখতে চায়। আমরা একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।
জামায়াতের গণজোয়ারের ব্যাপারে শফিকুর রহমান বলেন, ‘ময়মনসিংহেই নয়, সারা দেশে একই ছবি দেখা যাচ্ছে। যুবকরা জানিয়ে দিয়েছে, আমরা আর ধান্দাবাজি বা ধাপ্পাবাজি রাজনীতিতে নেই। আমরা কোনো কার্ড বা বেকার ভাতার সাথে নেই। আমরা নতুন বাংলাদেশ চাই। এই নতুন বাংলাদেশ হবে ২৪-এর আকাঙ্ক্ষার বাংলাদেশ, ইনশাল্লাহ।’
তিনি আরও বলেন, ‘গত ৭৭ বছরে আমরা দেখেছি আগের ২৩ বছর আর পরের ৫৪ বছর। আপনাদের কি আবার এই পুরানো রাজনীতি চাই? আমাদের তরুণ-তরুণীরা চায় না, শিশুরাও চায় না, মা-বোনরাও চায় না। এই দেশে পরিবর্তন আনা সময় এসেছে। এবারকার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি জাতির কিসমত ঠিক করার নির্বাচন।’
সভায় মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল সভাপতিত্ব করেন। এতে কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, নায়েবে আমির কামরুল হাসান মিলন, আসাদুজ্জামান সোহেল, মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারসহ ময়মনসিংহ জেলা ও নেত্রকোনা জেলার প্রার্থীরা বক্তব্য রাখেন।
শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত সকল প্রার্থীকে পরিচয় করিয়ে দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি