ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
মুক্তিযোদ্ধাদের ঢাল হিসেবে ব্যবহার করছে জামায়াত: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত ইসলামী মুক্তিযোদ্ধাদেরকে দলে যুক্ত করে তাদের ব্যবহার করছে স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থান প্রদর্শনের জন্য। তবে দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এটি কখনোই মেনে নেবেন না এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।
মঙ্গলবার দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জংগলকাটা নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, হয়তো আগামীতে কেউ বলবে জামায়াত ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল, যা সম্পূর্ণ মিথ্যা।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাসের ব্যাখ্যা ও প্রদর্শনের চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, জামায়াতের সাম্প্রতিক বক্তব্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি।
তিনি বলেন, এই ধরনের ইতিহাস বিকৃতির প্রচেষ্টা অস্বাভাবিক নয়, কারণ যারা স্বাধীনতার সময় দেশ বিরোধী ছিল, তারাই আজ নতুন রূপে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রদর্শন করতে চায়। তবে দেশের মানুষ পুরো সত্য জানে এবং তারা এই ভণ্ডামির বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে।
সালাহউদ্দিন আরও উল্লেখ করেন, রাজনৈতিক দায়িত্ব হিসেবে বিএনপির কর্মীরা সব ধরনের বিভ্রান্তি, মিথ্যা তথ্য ছড়িয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা প্রতিহত করবেন। পাশাপাশি তিনি জামায়াতের সাম্প্রতিক নারীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যেরও তীব্র নিন্দা জানান। তিনি বলেন, নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব তাদের কল্যাণ নয়, বরং নারীদের কর্মসংস্থান ধ্বংসের পরিকল্পনা।
পথসভায় কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা