ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
প্রশাসন ব্যবহারে ক্ষমতায় আসা যাবে না: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের দিন যত কাছে আসছে, ততই প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রশাসন তার আগের পক্ষপাতদুষ্ট আচরণে ফিরে যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের কারণে এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে একটি নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাইছেন। তিনি উল্লেখ করেন, পঞ্চগড়ে একজন প্রিজাইডিং কর্মকর্তার ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নির্বাচনের নিরপেক্ষতার ওপর গুরুতর আঘাত।
তিনি আরও বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেও তা গুরুত্ব পায় না। বিপরীতে বিএনপি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক ঘটনায় শোকজের পরদিনই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে, যা দ্বিমুখী আচরণের উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ সতর্ক করে বলেন, প্রশাসনকে ব্যবহার করে আবারও যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, তাহলে মনে রাখতে হবে পরিস্থিতি আগের মতো নেই। তিনি বলেন, অতীতে শেখ হাসিনা টানা তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও বর্তমান প্রেক্ষাপটে তা আর সম্ভব হবে না।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে দেশের মানুষ জীবন দিতেও প্রস্তুত থাকবে। এ দেশের মানুষ আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ