ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
উচ্চ আদালতের রায়: চট্টগ্রামে ধানের শীষেই লড়বেন আসলাম ও সারোয়ার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের দুইটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতার অবসান ঘটেছে। সর্বোচ্চ আদালতের আদেশে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীর ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নিতে আর কোনো বাধা থাকল না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এ সংক্রান্ত আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. মজিবুর রহমান।
চট্টগ্রাম-৪ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের বৈধ ঘোষণার বিরুদ্ধে করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
অন্যদিকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে আগেই হাইকোর্ট আদেশ দিয়েছিলেন। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশও দেন আদালত।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। বৈধ ঘোষণার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করা হয়।
জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন এই অভিযোগ দায়ের করেছিলেন। শুনানি শেষে কমিশন অভিযোগ গ্রহণ করে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়। পরবর্তীতে তিনি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ এলাকায় জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, শুরুতে সীতাকুণ্ড আসনে বিএনপির মনোনয়ন না পেলেও স্থানীয় জনমত ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় পরে আসলাম চৌধুরীকে চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে