ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
এম এ কাইয়ুমের প্রার্থিতা কি টিকবে? শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১১ আসনের নির্বাচনী মাঠে আইনি জটিলতা তৈরি হয়েছে বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমকে ঘিরে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে পারে।
হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় আবেদনটি ৮২ নম্বর ক্রমিকে রয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মূসা।
আইনজীবী জানান, বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম ভানুয়াতু রাষ্ট্রের নাগরিক, যা তিনি মনোনয়নপত্রের হলফনামায় উল্লেখ করেননি। পরবর্তীতে বিষয়টি প্রকাশ্যে আসায় এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম এ বিষয়ে রিট আবেদন করেন।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন। সেই সঙ্গে হলফনামায় তথ্য গোপনের অভিযোগও গুরুতর আইনগত বিষয় হিসেবে বিবেচিত হওয়ায় আদালতের শরণাপন্ন হওয়া হয়েছে।
এই দুই অভিযোগের ভিত্তিতেই এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। রিটটি শিগগিরই শুনানির জন্য উপযুক্ত বেঞ্চে উপস্থাপন করা হবে বলে আশা প্রকাশ করেন আইনজীবী, এবং মঙ্গলবারই শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে তিনি জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এলাকার ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ সংসদীয় আসনটি।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
উল্লেখ্য, প্রাথমিক যাচাই-বাছাই শেষে গত ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তিনি বর্তমানে বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা