ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কাইয়ুমের প্রার্থিতা বহাল, নাহিদ ইসলামের রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত এম এ কাইয়ুম এখন নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। হাইকোর্ট মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের দায়ের করা রিট খারিজ করে এই নির্দেশ দেন। আদালতের বেঞ্চে ছিলেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান।
এর ফলে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থায়ীভাবে বৈধ হলো এবং তার নির্বাচনে অংশ নেওয়ার পথে কোনো বাধা থাকছে না।
নাহিদ ইসলামের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী জহিরুল ইসলাম মুসা। রাষ্ট্রপক্ষে দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ উপস্থিত ছিলেন। কাইয়ুমের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করীম ও রুহুল কুদ্দুস কাজল।
এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) রিট দাখিলের সময় আইনজীবী জহিরুল ইসলাম মূসা বলেন, বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম ভানুয়াতু দেশের নাগরিক। কিন্তু তিনি হলফনামায় এই তথ্য প্রকাশ করেননি। পরে বিষয়টি প্রকাশ্যে আসে, যার ভিত্তিতে নাহিদ ইসলাম রিট দায়ের করেছিলেন।
এই রায়ের পরই নিশ্চিত হলো, ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুম বাধাহীনভাবে ভোটে অংশগ্রহণ করতে পারবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)