ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিএনপির বহিষ্কৃত নেতারাই নির্বাচনি মাঠে হুমকি-ধমকি দিচ্ছেন: নুর
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ, জামায়াত বা চরমোনাই নয়, বরং বিএনপি থেকে বহিষ্কৃত নেতারাই বর্তমানে নির্বাচনি মাঠে হুমকি-ধমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের শ্রীনাথ বাজারে তার নির্বাচনি প্রতীক ‘ট্রাক’-এর সমর্থনে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত এই প্রার্থী দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগ, জামায়াত বা চরমোনাই কেউ হুমকি দেয় না; হুমকি-ধমকি দিচ্ছেন তারা, যারা বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন। এসব না করে দলের সিদ্ধান্ত মেনে ট্রাকে উঠুন, ভবিষ্যতে একসঙ্গে কাজ করব।”
নুরুল হক নুর বলেন, “নির্বাচন উপলক্ষে বিএনপির অনেক নেতাকর্মী আমাদের জন্য অনেক কষ্ট করছেন। আমি শুধু তাদের না, দল-মত নির্বিশেষে সকল মানুষের এমপি হয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে চাই। এবারের নির্বাচনে নৌকা এবং ধানের শীষ নেই। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে ট্রাক প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।”
নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি। নুর জানান, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণসহ এই অবহেলিত জনপদকে আধুনিক রূপে গড়ে তোলাই তার লক্ষ্য।
গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি ও গণ অধিকার পরিষদ আয়োজিত এই জনসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং গণ অধিকার পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)