ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
‘সব ধর্ম নিয়ে বাংলাদেশকে ফুলের বাগানের মতো গড়ে তুলব’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সব ধর্মের মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে হবে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি ধর্মের মানুষকে একত্রিত করে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে ফুলের বাগানের মতো গড়ে তুলব।
তিনি আরও বলেন, বিভেদের রাজনীতি করে যারা জাতিকে ভাঙতে চায়, তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই মন্তব্যের মাধ্যমে একটি দলকে সরাসরি ইঙ্গিত দিয়েছেন জামায়াত আমির।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।
বক্তব্যের শুরুতেই তিনি অতীত শাসন আমলের সমালোচনা করে বলেন, “কাসুন্দি ঘেঁটে লাভ নেই, জনগণ এখন নতুন কিছু চায়। যারা পূর্বে মানুষের কপাল ও জনপদের সম্পদ লুট করেছে, তাদের আর স্থান হবে না। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরিবর্তনের নতুন সূচনা।”
কিশোরগঞ্জ জেলার গুণাগুণ তুলে ধরে তিনি বলেন, “এ জেলা আলেম-ওলামা, মুক্তিযোদ্ধা ও মেধাবী মানুষ দিয়ে পরিপূর্ণ। কঠোর পরিশ্রমী হলেও যোগাযোগ ব্যবস্থা এখনও ঝুঁকিপূর্ণ, হাওড় অঞ্চলের মানুষ এখনও কষ্ট ভোগ করছে।”
জমিদারি প্রথা ও পারিবারিক শাসনের অবসান ঘটাতে এবং কৃষিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পে রূপান্তরিত করতে তিনি পরিকল্পনার কথা জানান। শফিকুর রহমান বলেন, কৃষকের পরিশ্রমে উৎপাদিত ফসল তাদের ভাগ্য বদলে দেবে।
তিনি কিশোরগঞ্জ জেলার ৬টি আসনে জামায়াত ও তাদের জোট সমর্থিত প্রার্থীদের জন্য দোয়া ও সমর্থন চান। তাঁর বক্তব্য, “আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, মামলাবাজমুক্ত এবং শোষণহীন বাংলাদেশ গড়তে চাই। ভোটের আমানত রক্ষা করে ইনসাফের ভিত্তিতে আস্থার প্রতিদান দেব।”
জুলাই বিপ্লবের ছাত্র-জনতার ত্যাগ স্মরণ করে তিনি বলেন, তরুণরা বেকার ভাতা চায় না, তারা চায় ন্যায্য বিচার ও মেধার মূল্যায়ন। যুবকদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
শফিকুর রহমান আরও বলেন, “বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে আমরা যুবকদের বসাবো, প্রবীণরা প্যাসেঞ্জার সিটে থেকে দিকনির্দেশনা দেব। এখন পেছনে তাকানোর নয়, সামনে এগোবার পালা।”
জনসভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার