ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শব-ই-বরাত উপলক্ষে মির্জা ফখরুলের বাণী
নিজস্ব প্রতিবেদক: পবিত্র শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ উপলক্ষে তিনি দেশ, জাতি এবং সমগ্র মুসলিম বিশ্বের অব্যাহত কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তার এই বাণী গণমাধ্যমে পাঠানো হয়।
বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শবেবরাত হলো সারা বিশ্বের মুসলমানদের জন্য এক পবিত্র ও মুক্তির রজনী। এই রাতে মহান আল্লাহ তা’আলা তাঁর সৃষ্টির প্রতি বিশেষভাবে মনোযোগ দেন এবং অবিশ্বাসী ও বিদ্বেষ পোষণকারীরা ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। যারা রিজিক প্রার্থনা করে, আল্লাহ তাদের রিজিক দান করেন এবং যারা বিপদগ্রস্ত, তাদের তিনি বিপদ থেকে মুক্ত করেন।
তিনি আরও বলেন, ইসলাম মানুষকে ইনসাফ ও ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা অনুসরণের নির্দেশনা দেয়। নিজেদের জীবনের সব অমঙ্গল ও পাপ থেকে মুক্তি পেতে এই রাতে মুসলমানরা আল্লাহর কাছে নিষ্কলুষ ও সঠিক পথে চলার জন্য সাহায্য প্রার্থনা করবেন।
বিএনপি মহাসচিব বলেন, এই রাতে মুমিন-মুসলমানরা সরল ও সোজা পথে পরিচালিত হওয়ার এবং পবিত্র জীবনযাপনের জন্য আল্লাহর দরবারে মোনাজাত করবেন। শবেবরাত ক্ষমা ও সৌভাগ্যের রজনী, যা মহিমামণ্ডিত ও আলোকোজ্জ্বল। এই পবিত্র রাতে যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বারিধারা নেমে আসে এমন প্রার্থনা করেন তিনি।
বাণীর শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রহমত ও বরকতে ভরপুর এই রজনীতে আল্লাহর নির্দেশিত পথে থেকে মানবজাতির কল্যাণে সবাইকে কাজ করে যেতে হবে। এ জন্য তিনি আল্লাহর কাছে ধৈর্য, শক্তি ও উদ্যম কামনা করেন এবং পবিত্র শবেবরাত উপলক্ষে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর অগ্রগতি ও মঙ্গল কামনায় দোয়া করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে